আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সংযুক্ত আরব আমিরাতের পাইলট বিহীন একটি গোয়েন্দা বিমান শিকার করেছে ইয়েমেনি সেনারা।
ইয়েমেনের তায়েজ প্রদেশের ‘যাবাব’ অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের ঐ গোয়েন্দা ড্রোনটিকে ভূপাতিত করে সেনারা।
সৈন্যরা ড্রোনটির ভগ্নাংশ উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইয়েমেনি সেনাদের অবস্থান চিহ্নিত করার জন্য ড্রোনটি ব্যবহার করতো সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনী।
উল্লেখ্য, এ নিয়ে ৫টি পাইলট বিহীন বিমান ভূপাতিত করতে সক্ষম হল ইয়েমেনি সৈন্যরা।#


